দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা.. See more

 


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তবে এই ছুটি শুধু সরকারি চাকরিজীবীরা ভোগ করবেন। তবে এদের মধ্যেও জরুরি সেবায় নিয়োজিত বিভাগগুলো খোলা থাকবে বলে জানা গেছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।আগামী মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে এটি অনুমোদিত হলে একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।


ছুটি পাবেন না যারা


হাসপাতাল ও স্বাস্থ্যসেবা : চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী।

আইন-শৃঙ্খলা রক্ষা : পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।

অগ্নিনির্বাপণ : ফায়ার সার্ভিসের কর্মীরা।ইউটিলিটি সেবা : বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ সংস্থার কর্মীরা।

যোগাযোগ ও পরিবহন : বন্দর, বিমানবন্দর, রেলওয়ে এবং গণপরিবহনের কর্মীরা।

অন্যান্য : কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীরা।

Comments

Popular posts from this blog

স্বামী-স্ত্রীর পরিচয়ে দুই বছর, জানা গেল তারা আপন...more

নারীর শরীরের ৮০%উত্তেজনা তৈরি হয় শরীরের পাঁ..See more

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন..more.